শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে (২৩-২৭নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬২৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৪.৬২ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ৩৭৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৪.৬২ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।
দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১৮ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৫৭%।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর – শাহজিবাজার পাওয়ারের ৩.১৭%, ওরিয়ন ইনফিউশনের ২.৮৪%, সিমটেক্সের ২.৬১%, আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ২.৫৮%, বারাকা পতেঙ্গা পাওয়ারের ২.২২%, সামিট অ্যালায়েন্স পোর্টের ২.১৪%, লাভেলো আইসক্রীমের ১.৯৪%, ডোমিনেজের ১.৮৭% ও স্কয়ার ফার্মার ১.৬৮% লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *