সাপ্তাহের প্রথম কার্য দিবসে সূচকের পতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ৩২৪ কোম্পানির দর কমেছে। তবে টাকার অংকে গত কার্যদিবসের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৩ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৩ দশমিক ৮৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৮২ পয়েন্ট কমে ১১৪০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ০৩ পয়েন্ট কমে ২১৪৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭১১ কোটি ১৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২টি কোম্পানির, বিপরীতে ৩২৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
