বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
কোম্পানি সংবাদ

সায়হাম টেক্সটাইলের নতুন নাম কার্যকর ১৫ নভেম্বর

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটির নাম ‘সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড’ (Saiham Textile Mills Ltd.) এর পরিবর্তে ‘সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি’ (Saiham Textile Mills PLC.) করা হয়েছে।

আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে পুঁজিবাজারে নতুন নাম ‘সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি’ হিসেবে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

তবে নাম পরিবর্তন ছাড়া কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *