বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজকের সংবাদ

সূচকের মিশ্র প্রতিক্রিয়া, দুই ঘণ্টায় লেনদেন ২০৭ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন ২০৭ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৪ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৫৬ পয়েন্ট কমে যথাক্রমে ১০৬৮ ও ১৯৬০ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০৭ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *