২৫ নভেম্বর ৫ কোম্পানির শেয়ার লেনদেন স্বাভাবিক হবে
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি আগামীকাল ২৫ নভেম্বর, বুধবার থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে।
কোম্পানিগুলো হচ্ছে- রানার অটোমোইলস পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, ম্যারিকো বাংলাদেশ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে।
