বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

ইপিএস বেড়েছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের

তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। পর্যালোচনাধীন ত্রৈমাসিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।

রোববার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় চলতি প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত আয় ১ টাকা ২৭ পয়সা শেষ হয়েছে। গত বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৯৯ পয়সা আয় করেছে।

আর্থিক বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২)৩ কোম্পানির একীভূত ইপিএস হয়েছে ৪ টাকা ১৪ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৮ টাকা ৮৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল ৭০ টাকা ৬৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *