বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সিভিও পেট্রো কেমিক্যাল

তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যাল লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। উদ্যোক্তা পরিচালকরা লভ্যাংশ নেন না। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৬৩ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি একত্রিত নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭ টাকা ৭৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *