কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি সূত্র থেকে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১৫ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
