বুধবার, নভেম্বর ১১, ২০২৬
কোম্পানি সংবাদ

৯ কোম্পানির বোর্ড সভা, আসছে আর্থিক প্রতিবেদন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা ডেকেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি।

এর মধ্যে বেশির ভাগ কোম্পানি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করবে।

দুটি কোম্পানি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই লিস্টিং রেগুলেশন্স, ২০১৫-এর ১৬(১) ও ১৯(১) বিধি অনুযায়ী কোম্পানিগুলো এ তথ্য জানিয়েছে।

 

 

 

১০ নভেম্বর:

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। সভায় ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

 

 

 

 

 

১১ নভেম্বর:

এদিন সবচেয়ে বেশি ছয়টি কোম্পানির বোর্ড সভা হবে। দুপুর ২টা ৩০ মিনিটে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি), বিকেল ৩টায় বিডিকম অনলাইন লিমিটেডের এবং বিকেল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের সভা হবে। এসব সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। একই দিন বিকেল ৪টায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের আরেকটি বোর্ড সভা হবে, যেখানে ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া সন্ধ্যা ৬টায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির বোর্ড সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

 

 

 

 

 

১২ নভেম্বর:

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। একই সময়ে অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসির বোর্ড সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

 

 

 

 

 

 

১৪ নভেম্বর:

গোল্ডেন সন লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *