মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

অবশেষে সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অবশেষে মূল্যসূচকের পতন হলে ও লেনদেন বেড়েছে ‘
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৯২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১১৯১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৩১ পয়েন্ট কমে ২১২৭ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৭৩৭ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৪ কোটি ১৩ লাখ ৭৮ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির, বিপরীতে ১৮৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *