জানুয়ারি-জুন ২০২৫ সময়ে নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৬১.৫%।
লাভবান হওয়ায় বিদেশি কোম্পানিগুলো তাদের মুনাফার একটি বড় অংশ ব্যবসায় পুনঃবিনিয়োগ করেছে, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৬১%
বৈশ্বিক অনিশ্চয়তা, ট্যারিফ ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে বৈশ্বিক Greenfield FDI-এর ধারা নিম্নমুখী হওয়া সত্বেও বাংলাদেশে নতুন মূলধনে প্রবৃদ্ধি হয়েছে ৩%
মূল কোম্পানিগুলো বাংলাদেশে অবস্থিত তাদের স্থানীয় ইউনিটগুলোকে কার্যকরভাবে অর্থায়ন করছে যা প্রতিফলিত হয়েছে ইন্টার-কম্পানি ঋণ এর ২২৯% বৃদ্ধিতে।
জানুয়ারি-জুন অগ্রগতির পাশাপাশি, জুলাই থেকে জুন অর্থবছর হিসেব করলে FY25-এ নিট এফডিআই প্রবাহ FY24-এর তুলনায় ১৯ শতাংশেরও বেশি বেড়েছে।
২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত BIDA, BEPZA, BEZA, BHTPA এবং BSCIC—এই বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে প্রায় ৩,৫০০ কোম্পানির মোট ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবিত বিনিয়োগ নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ৬৫০ মিলিয়ন ডলারের বেশি প্রস্তাব এসেছে বিদেশি কোম্পানিগুলোর পক্ষ থেকে।