বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে একটু আশার আলো দেখাচ্ছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ সেপ্টেম্বর) হলেও আশার আলো নিয়ে শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই উভয় বাজারে ইতিবাচক আচরণ দেখা যায়। যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ১২ পয়েন্ট বেড়ে যাওয়ায় কোম্পানিটির শেয়ারদর আজ পতনের বিপরীতে তিন গুণের বেশি বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩০ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। ফলে বুধ, বৃহস্পতি ও রবিবার টানা তিন কার্যদিবস পুঁজিবাজার বেড়েছে। রবিবার ক্রয়-বিক্রয় আদেশ প্রায় সমতল ছিল। এ কারণেই পুঁজিবাজারে উত্থান হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

আজ বীমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ৪৫টির দাম বেড়েছে, কমেছে ১টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। বীমা খাতের পাশাপাশি খাদ্য ও আনুষঙ্গিক ও প্রকৌশল খাতের শেয়ার সূচক বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে ৩৫টির শেয়ার দরপতন হয়েছে। বেড়েছে ১২২টি কোম্পানির শেয়ার। অর্থাৎ দাম কমার বিপরীতে কোম্পানিটির শেয়ার বেড়েছে তিন গুণের বেশি। অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ার।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। ডিএসইর অন্য দুটি সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১.৪০ পয়েন্ট বেড়ে ১,৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৬ পয়েন্টে।

এদিন ৩৩২টি প্রতিষ্ঠানের ১২ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ১৫২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা ৬১০ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৬ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৬৬৩ পয়েন্টে। সিএসইতে ১৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির দর।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ৩ লাখ ২৪ হাজার ৮৮৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *