বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ইউসুফ ফ্লাওয়ারের নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্ত ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য বিনিয়োগকারীদের ৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২৪ টাকা ৭৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৩ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৫৯ টাকা ৭৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *