রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

কোহিনূর কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ৬০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫০ শতাংশ নগদ এবং বাকি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
মঙ্গলবার (০৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল।
সমাপ্ত বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিলো ৬০ টাকা ৩৫ পয়সা।
লভ্যাংশ অনুমোদনে আগামী ১৭ ডিসেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *