ইজিএম করবে ব্যাংক এশিয়া
পুঁজিবাজার তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। সভায় কোম্পানিটি নাম পরিবর্তন করবে এবং সংঘস্বারকে সংশোধন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি “ব্যাংক এশিয়া লিমিটেডের” পরিবর্তে ‘ব্যাংক এশিয়া পিএলসি’ নাম রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকে কিছু পরিবর্তন আনবে।
ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
