বুধবার, জুন ৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

এনভয় টেক্সটাইলসের তিন পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড তিন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভাগুলো একসাথে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে পর্ষদ এ প্রতিবেদনগুলো অনুমোদন করলে প্রকাশ করবে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *