ঈদের পর প্রথম কার্যদিবসে বেশিরভাগ শেয়ারের দরপতন,হলেও বেড়েছে লেনদেন
ঈদুল ফিতরের ছুটির পরবর্তি প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে বেশিরভাগ শেয়ারের দর পতন হলেও । অন্যদিকে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ খবর পেতে ফলো লাইক দিন পুঁজিবাজার প্রেস.কম
সূত্র মতে, রোববার (০৬ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ২৮ পয়েন্ট কমে ১১৬৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৯২৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪১৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০১টি কোম্পানির, বিপরীতে ২৬২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে
