বুধবার, জুন ১০, ২০২৬
আজকের সংবাদ

একীভূত’হওয়ায় ভালো হলেও, হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর মনে প্রশ্ন দেখা দিয়েছে

দেশের আর্থিক খাতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ৯টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠানকে (এনবিএফআই) অবসায়ন এবং ৫টি ধুঁকতে থাকা ব্যাংককে একীভূত করার এই উদ্যোগটি নেওয়া হয়েছে পদ্ধতিগত দুর্নীতিতে জর্জরিত অস্থিতিশীল আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে।
তবে নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপের উদ্দেশ্য ভালো হলেও, হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর মনে প্রশ্ন দেখা দিয়েছে: এই প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করা অর্থের কী হবে? ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টিই শেয়ারবাজারে তালিকাভুক্ত। এই প্রতিষ্ঠানগুলোতে সাধারণ শেয়ারহোল্ডারদের মোট প্রায় ৫৫০ কোটি শেয়ার রয়েছে, যার অভিহিত মূল্য ৫ হাজার ৫০০ কোটি টাকা। এখন এই বিপুল পরিমাণ শেয়ার কার্যকরভাবে মূল্যহীন হয়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী এক কঠিন বাস্তবতার মুখোমুখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *