রবিবার, জুলাই ১৯, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

এজিএম করার অনুমতি পেলো একমি পেস্টিসাইড

পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইড লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪তম এজিএম আগামী ১২০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের নির্ধারিত সময়ে এজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির সর্বশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ২৯ ডিসেম্বর।

শেয়ারবাজারে ২০২১ সালে তালিকাভুক্ত একমি পেস্টিসাইড বর্তমানে বি ক্যাটাগরি থেকে লেনদেন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *