বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

এজিএম করার অনুমতি পেল সোনালী আঁশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের এজিএম আগামী ৬০ দিনের মধ্যে সম্পন্ন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। গত ২৪ মার্চ এ অনুমতি প্রদান করা হয়। ডিএসই ও বিএসইসির নিয়ম বহাল রেখে এ সংক্রান্ত রেকর্ড ডেট শিগগিরই ঘোষণা করা হবে।

কোম্পানিটির সর্বশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ৩১ ডিসেম্বর।

শেয়ারবাজারে ১৯৮৫ সালে তালিকাভুক্ত সোনালী আঁশ বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *