বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

শরিয়াহভিত্তিক ব্যবসার অনুমোদন পেল ন্যাশনাল হাউজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি শরিয়াহভিত্তিক ব্যবসা শুরুর অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটিকে শরীয়াহভিত্তিক ব্যবসা কার্যক্রম চালু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২৪ মার্চ এই অনুমোদন প্রদান করা হয়।

ন্যাশনাল হাউজিং তাদের ১০টি শাখায় ‘ইসলামিক বিজনেস উইং’ এর মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *