এনআরবি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসি তাদের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। আগামী ২০ আগস্ট সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এনআরবি ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ব্যাংকটির ঘোষিত বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, সভার নতুন সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত হলে তা যথাসময়ে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
