বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজকের সংবাদ

স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৮ পয়সা।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩ পয়সা। গত বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩৪ পয়সা।
দুই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৪৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১২ টাকা ২৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৬ পয়সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *