এনসিসি ব্যাংকের ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা পরিচালকমিসেস রাজিয়া হোসেন কোম্পানিটির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি বর্তমানবাজারদরে এনসিসি ব্যাংকের ৩০ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
