বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

এস এম ই খাতের এমকে ফুটওয়্যারের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসির ৫৫ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (০৭ মার্চ) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় এমকে ফুটওয়্যারের ৫৫ কোটি টাকার বন্ডের অনুমোদন দেওয়া হয়। বন্ডটির কুপন রেট বাংলাদেশ ব্যাংকের সুদহার নির্ণয়ের স্মার্ট পদ্ধতির সাথে আরও ২ শতাংশ মার্জিন রেট যোগ করে নির্ধারন করা হবে। যার কুপন রেঞ্জ হবে ৯ থেকে ১১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটি ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এমকে ফুটওয়্যারের ক্রেতার সম্মতি এবং কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে ব্যবহার করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *