বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল লাভেলো আইসক্রিম । কোম্পানিটির ১৪ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭১ লাখ ৫৯ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, বারাকা পতেঙ্গা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *