বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দুই ঘণ্টায় লেনদেন ১৭০ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেনে ধীরগতিতে প্রথম দুই ঘণ্টায় হাতবদল হয়েছে ১৭০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০১ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৩৯ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৬৮ ও ১৯৪৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৭০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *