ওরিজা এগ্রোর ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত কোম্পানি ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ সময়ের জন্য উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকরা লভ্যাংশ নেবেন না।
রবিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৯ পয়সা।
