রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
কোম্পানি সংবাদ

কমার্শিয়াল স্পেস কিনবে আর্গন ডেনিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড বাণিজ্যিক ভবনে কমার্শিয়াল স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সুবাস্তু স্কাইলাইন এভিনিউ নামক ভবনের ১৪ তলায় ২৫ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে কমার্শিয়াল স্পেসটি কিনবে আর্গন ডেনিমস। প্রতি স্কয়ার ফিট কিনতে ব্যয় হবে ৩৫ হাজার টাকা।

সূত্র মতে, রাজধানীর গুলশানে গুলশানে হেনা সুবাস্তু স্কাইলাইন এভিনিউ নামক ভবনের ১৪ তলায় ২৫ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে কমার্শিয়াল স্পেসটি কিনবে আর্গন ডেনিমস। প্রতি স্কয়ার ফিট কিনতে ব্যয় হবে ৩৫ হাজার টাকা।

চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আর্গন ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪২ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *