দুই ঘণ্টায় লেনদেন ৩০০ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বৃদ্ধিতে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসইর সব সূচকে ইতিবাচক প্রবনতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ১৯৫ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর ) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫২ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৪৬ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬০ ও ২১১৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩০০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৩ কোম্পানির শেয়ার এর দাম
