গত সপ্তাহে ফু-ওয়াং ফুডসের ৮৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচিত সপ্তাহে ফু-ওয়াং ফুডস লিমিটেড ৮৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন করেছে।
শনিবার (১৯ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ফু-ওয়াং ফুডসের ৩ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ৮৫৯ শেয়ার বিনিময় হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৮৯ কোটি ৩২ লাখ টাকা। সেই সঙ্গে বিদায়ী সপ্তাহের লেনদেনে শীর্ষস্থান দখল করেছে কোম্পানিটি।
লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টে ৬১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৭৩ লাখ টাকার।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মের ৪০.৫১ কোটি, জেমিনি সী ফুডের ৪০.০৭ কোটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩৪.৬৮ কোটি, রূপালী ইন্স্যুরেন্সের ৩৩.২৫ কোটি, খান বাদ্রার্সের ৩২.৩৭ কোটি, রংপুর ডেইরির ৩২.১০ কোটি এবং এমারেল্ড অয়েলের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৩ লাখ টাকার।
