সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

গ্লোবাল হেভি কেমিক্যালসের জমির দাম পুনর্মূল্যায়ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের জমির দাম পুনর্মূল্যায়ন করা হয়েছে। গতকাল ১৮ মে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় জমির পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন ও গৃহীত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় কোম্পানিটির কেনা ১০২৮ ডেসিমাল জমির দাম পুনর্মূল্যায়ন করা হয়েছে। গত ৩০ জুন, ২০২৩ তারিখের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জমিটির জন্য ব্যয় দেখানো হয়েছিলো ১৮০ কোটি ৬৭ লাখ ৩২ হাজার ২৬ টাকা। তবে ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জমিটির ব্যয় বেড়ে ৪৩৬ কোটি ৯১ লাখ ৭৫ হাজার টাকায় দাঁড়িয়েছে।

গ্লোবাল হেভি কেমিক্যালসের জমির দাম পুনর্মূল্যায়ন করেছে এস এফ আহমেদ কো. চাটার্ড একাউন্টস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *