বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
ব্যাংক

চলিত ২০ শাখাকে ইসলামীতে রূপান্তর করবে এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংকের ২০টি প্রচলিত ব্যাংকিং শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তরের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৭ আগস্ট এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।

ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনেই এসব শাখাকে ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করা হবে।

এনসিসি ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশিকার সেকশন-২ এর ক্লজ-সি অনুযায়ী রূপান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ওই ধারায় প্রচলিত ব্যাংককে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরের বিধান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *