বুধবার, আগস্ট ১৯, ২০২৬
আজকের সংবাদ

১৭ কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত বিএসইসির

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও পাঁচ কর্মকর্তার বেতন অবনমন করা হয়েছে। চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কমিশন।

মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

বিএসইসি সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো ১৭ কর্মকর্তার মধ্যে রয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার। এ ছাড়া অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম এবং উপপরিচালক নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান রয়েছেন এ তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *