মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দরপতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫ টাকা বা ৯.৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৩ টাকা ৫০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৭.৩৪ শতাংশ, দাঁড়িয়েছে ২০ টাকা ২০ পয়সায়।

আর ২ টাকা ৮০ পয়সা বা ৬.৬২ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ৩৯ টাকা ৫০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সন ৬.০৬ শতাংশ, পিপলস লিজিং সার্ভিসেস ৫.৮৮ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৫.২৬ শতাংশ, ফ্যামিলি টেক্স ৪.৭৬ শতাংশ, আগ্রণী ইন্স্যুরেন্স ৪.০১ শতাংশ, এপেক্স স্পিনিং ৩.৯৪ শতাংশ ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩.৯৩ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *