মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৭ শতাংশ কমেছে।

আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- হামিদ ফেব্রিক্স, ফ্যামিলিটেক্স (বিডি), ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটলাস বাংলাদেশ, এপোলো ইস্পাত কমপ্লেক্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পিচ্যুয়াল বন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *