ডিএসইতে দুই ঘন্টায় ৩১০ কোটি টাকা লেনদেন
সূত্র মতে, আজ (৩১ জুলাই) ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস সূচক এবং ডিএস৩০ সূচক সমান এক পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১৩৭৩ এবং ২১৬০ পয়েন্টে।
আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১২ টা পর্যন্ত ডিএসইতে ৩১০ কোটি ২২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এসময় ডিএসইতে ৩০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫ টির।
