শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে সূচকের নিম্নমুখী প্রবণতার দিনে কমেছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন কমেছে। এছাড়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার ডিএসইর প্রধান সূচক ৩০ দশমিক ৬৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৭ পয়েন্টে। সেই সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক ১৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে দুই হাজার ১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ কমেছে ৬ দশমিক ১৪ পয়েন্ট।

ডিএসইতে আজ ৪১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৫১ লাখ টাকা।

এদিন ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আজ ২২৩টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। কমেছে ১৪৮টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে, মাত্র ১৯টি কোম্পানি তাদের দাম বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *