মঙ্গলবার, জুন ২, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান।

মঙ্গলবার (০৮ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন বছরের জন্য তাকে চূড়ান্ত নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে। তিনি বর্তমানে বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগের দিন (সোমবার) ডিএসইর পরিচালনা সভায় এমডি পদে নিয়োগ চেয়ে এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।

যার আলোকে এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয় কমিশন।

গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এটিএম তারিকুজ্জামান।

মঙ্গলবার (০৮ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে তিন বছরের জন্য চূড়ান্ত নিয়োগের অনুমোদন দিয়েছে। বর্তমানে তিনি বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগের দিন (সোমবার) ডিএসই কর্তৃপক্ষ এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসেরের নাম এমডি পদে নিয়োগের জন্য কমিশনে পাঠায়।

যার আলোকে এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয় কমিশন।

গত বছরের সেপ্টেম্বরে ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের পর ডিএসইতে শীর্ষ নির্বাহীর পদটি শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *