বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে

তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৩০ জুন, ২০২৩ তারিখে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে কোম্পানির শেয়ার ছিল ৯.৭৫ শতাংশ। ৩১ জুলাই ২০২৩ তারিখে শেষ হওয়া এক মাসের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানির শেয়ার ২০.৯৮ শতাংশে উন্নীত হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১১ দশমিক ২৩ শতাংশ।

অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ারের সংখ্যা কমতে থাকে। জুন শেষে ৬০ দশমিক ২৫ শতাংশ শেয়ার ছিল সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সেখানে এক মাসে ১১.২৩ শতাংশ কমে শেয়ার ৪৯.০২ শতাংশে নেমে এসেছে।

২০০০ সালে স্টক মার্কেটে তালিকাভুক্ত, লিগ্যাসি ফুটওয়্যার গত বছর ২০২১ সালে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে। যদিও কোম্পানিটি পরের বছর ২০২২ সালে লভ্যাংশ দিতে ব্যর্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *