বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

নতুন যন্ত্রপাতি আমদানি করে উৎপাদন বাড়াবে মেট্রো স্পিনিং

তালিকাভুক্ত মেট্রো স্পিনিং নতুন যন্ত্রপাতি আমদানি করবে এবং পুরানো যন্ত্রপাতি প্রতিস্থাপন করবে। এ জন্য প্রতিষ্ঠানটি এলসি খুলেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আধুনিক প্রযুক্তির ২৪ হাজার স্পিন্ডেলের স্বয়ংক্রিয় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে প্রতিষ্ঠানটি। ২৪,০০০ স্পিন্ডেল ধারণক্ষমতা সম্পন্ন পুরানো মেশিনের জায়গায় নতুন মেশিন বসানো হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, নতুন মেশিন বসানোর পর স্পিন্ডেলের ক্ষমতা বেড়ে দাঁড়াবে ৩৫ হাজার ৫২০টি। এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা বিদ্যমান উৎপাদন থেকে ১১০ শতাংশ বাড়বে।

প্রকল্পটি সব ধরনের সুতা তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। এর মধ্যে তুলার সুতা ছাড়াও ভ্যালু অ্যাডেড ম্যান-মেড ফাইবার (AAMF) সুতা অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *