রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর ব্লকে লেনদেন ৬৮ কোটি টাকার

সূত্র মতে, বুধবার (২ আগস্ট) ডিএসইর ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে  সি পার্ল হোটেলের ২১ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার।

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৮টি কোম্পানির সর্বমোট ৭৩ লাখ ৬৩ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৬৮ কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আর দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৮ কোটি ১৪ লাখ ৪০ হাজার এবং তৃতীয় স্থানে সোনালী পেপারের ৩ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮ লাখ ৫২ হাজার, কেডিএস এক্সেসরিজের ৩ কোটি ৫ লাখ ৭৮ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ৯৪ লাখ ৮ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৩৭ লাখ ৫৫ এবং এডিএন টেলিকমের ৮৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *