বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
কোম্পানি সংবাদ

জুলাই মাসে জীবন বিমার ছয় কোম্পানির বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে সর্বোচ্চ লোকসানে

শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ১৫টি জীবন বিমা কোম্পানি। এই ১৫টি কোম্পানির মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ শেয়ারদর কমা দশ কোম্পানির মধ্যে ছয়টিই জীবন বিমার। এই ছয় কোম্পানির মধ্যে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে সর্বোচ্চ ৪৮ শতাংশ থেকে সর্বনিন্ম ১৮ শতাংশ পর্যন্ত পুঁজি হারিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে  চাটার্ড লাইফ, রূপালী লাইফ, প্রাইম লাইফ, প্রগ্রেসিভ লাইফ, মেঘনা লাইফ এবং স্ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ লোকসান গুণতে হয়েছে জুলাই মাসে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারে। গত একমাসে কোম্পানিটির ১১৪ টাকা ১০ পয়সা বা ৪৭.৯২ শতাংশ শেয়ারদর কমেছে । একমাস আগে কোম্পানিটির ২৩৮ টাকা ১০ পয়সায় শেয়ারদর ছিল । একমাসে ১২৪ টাকায় কোম্পানিটির শেয়ারদর কমে অবস্থান করছে।

একমাসে শেয়ারদর পতনে চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে । গত একমাসে কোম্পানিটির ২১ টাকা ৩০ পয়সা বা ২৬.৩৩ শতাংশ শেয়ারদর কমেছে । গত একমাস আগে কোম্পানিটির ৮০ টাকা ৯০ পয়সায় শেয়ারদর ছিল। একমাসে কোম্পানিটির শেয়ারদর কমে ৫৯ টাকা ৬০ পয়সায় অবস্থান করছে।

একমাসে শেয়ারদর বৃদ্ধিতে প্রগ্রেস লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। গত একমাসে কোম্পানিটির ২৬ টাকা ৭০ পয়সা বা ২৫.৬৭ শতাংশ শেয়ারদর কমেছে । একমাস আগে কোম্পানিটির ১০৪ টাকায় শেয়ারদর ছিল । একমাসে কোম্পানিটির শেয়ারদর কমে ৭৭ টাকা ৩০ পয়সায় অবস্থান করছে ।

এছাড়াও, বাকি তিনটি কোম্পানির মধ্যে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ১৮ টাকা ৬০ পয়সা বা ২১.৫০ শতাংশ শেয়ারদর কমেছে , মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২২ টাকা ৭০ পয়সা বা ২১.১২ শতাংশ এবং ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ১৩ টাকা ৪০ পয়সা বা ১৭.৮৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *