মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইর ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ২৫ কোটি ২৪ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৬০টি লেনদেনে ৪৪ লাখ ৬৫ হাজার ৫৬৪টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির, যার পরিমাণ ৭ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পূবালী ব্যাংক, যার লেনদেনের পরিমাণ ৬ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, যার ২ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা, সায়হাম টেক্সটাইল মিলস্‌ ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *