বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানাল ফাস ফাইন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাস ফাইন্যান্স ৩ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরে লোকসান হয়েছিল ৪৭ টাকা ৮৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য হয়েছে ১০৫ টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ঋণাত্মক এনএভিপিএসছিল ৮৬ টাকা ১৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *