শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৭৩ শতাংশ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আগস্ট মাসে আটটি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। যা এ খাতের মোট কোম্পানির প্রায় ৭৩ শতাংশ। অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে তিনটি কোম্পানিতে। যা এ খাতের মোট কোম্পানির ২৭ দশমিক ২৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগস্ট মাসে তথ্যপ্রযুক্তি খাতে কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সর্বোচ্চ ১ দশমিক ২১ শতাংশ থেকে সর্বনিম্ন শূন্য দশমিক ৫৯ শতাংশে উন্নীত হয়েছে। যে আটটি কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে তাদের মধ্যে রয়েছে অগ্নি সিস্টেমস, আমরা টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, আমরা নেটওয়ার্কস, বিডিকম, ইনটেক, ইনফরমেশন সার্ভিস এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।

এই আট কোম্পানির মধ্যে চারটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১ শতাংশের বেশি। বাকি চারটি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে এক শতাংশেরও কম।

অগ্নি সিস্টেমস

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২ দশমিক ৩৮ শতাংশ। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে ১৩.৫৯ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ এক মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১ দশমিক ২১ শতাংশ।

আমরা টেকনোলজিস

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.১১ শতাংশ। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৩৩.২৩ শতাংশে। অর্থাৎ এক মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১ দশমিক ১২ শতাংশ।

ইনফরমেশন টেকনোলজি

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৬.১৯ শতাংশ। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে ১৭.২২ শতাংশ হয়েছে। অর্থাৎ এক মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১ দশমিক ০৩ শতাংশ।

আমরা নেটওয়ার্ক

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.২৬ শতাংশ। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২৩.২৬ শতাংশে। অর্থাৎ এক মাসে প্রতিষ্ঠানটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৭ শতাংশ।

বিডিকম

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে হয়েছে ৭ দশমিক ৩৮ শতাংশে। অর্থাৎ এক মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৯৪ শতাংশ।

ইনটেক

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮ দশমিক ১৮ শতাংশ। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৮.৯০ শতাংশে। অর্থাৎ এক মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৭২ শতাংশ।

ইনফর্মেশন সার্ভিসেস

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮ দশমিক ১৮ শতাংশ। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৮.৮২ শতাংশে। অর্থাৎ এক মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৬৪ শতাংশ।

জেনেক্স ইনফোসিস

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৩.৯২ শতাংশ। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে ২৩.৩৩ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ এক মাসে প্রতিষ্ঠানটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৫৯ শতাংশ।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পাওয়া তিনটি কোম্পানির মধ্যে এডিএন টেলিকম, ড্যাফোডিল কম্পিউটার এবং ই-জেনারেশন লিমিটেড অন্যতম। কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো।

এডিএন টেলিকম

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮ শতাংশ। আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ১৭ দশমিক ৬৬ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ এক মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৪৪ শতাংশ।

ডেফোডিল কম্পিউটারস

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৯.৭৮ শতাংশ। আগস্ট মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ২৯ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ এক মাসে প্রতিষ্ঠানটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৪০ শতাংশ।

ই-জেনারেশন

জুলাইয়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩০.৭৩ শতাংশ। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়ে গেছে ৩০.৫৩ শতাংশ। অর্থাৎ এক মাসে প্রতিষ্ঠানটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ শূন্য দশমিক ২০ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *