দরবৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৯ কোম্পানির মধ্যে ১০০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (২২ নভেম্বর) খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা বা ৯ দশমিক ০৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৮ দশমিক ৭৫ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জেমিনি সি ফুড।
বুধবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যাসিফিক ডেনিমস, আজিজ পাইপস, ইভিন্স টেক্সটাইল, লিবরা ইনফিউশন, ক্যাপেটিক গ্রোথ ফান্ড, এমবি ফার্মা এবং সমরিতা হাসপাতাল ‘
