শনিবার, জুলাই ১৮, ২০২৬
কোম্পানি সংবাদ

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং সিরামিক

পুঁজিবাজার প্রেস. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বুধবার (২২ নভেম্বর) ফু-ওয়াং সিরামিকের ২২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মার আজ ২২ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ০৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইয়াকিন পলিমার।

বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, ফু-ওয়াং ফুড, অলিম্পিক এক্সেসরিজ, বিডি থাই এ্যালুমিনিয়াম এবং এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রি ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *