বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড অনুমোদন

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

এজিএমে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলী ইমাম মজুমদার। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, গোলাম রহমান, আব্দুল করিম, নাজনীন সুলতানা, মো. শাহেদুল আলম এবং মো. শামসুল আলম।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব তানভীর হাসান, বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এবং কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডিএসই, সিএসই ও স্বতন্ত্র প্রতিনিধি।

এছাড়াও সভায় বিগত বছরে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি গ্রহণ সহ এজিএমের সমস্ত এজেন্ডা এবং অডিটরদের রিপোর্ট এবং পরিচালকদের রিপোর্ট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *