বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৩২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (১৫ এপ্রিল) দেশবন্ধু পলিমারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ২৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৫ দশমিক ৬৭ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।

সোমবার দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কর্ণফুলি ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *